Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 1 August, 2026,
4:47 pm

লিংক কপি করা হয়েছে!

‘আমি ইসলাম ধর্ম পালন করি’: রাখি সাওয়ান্ত

‘আমি ইসলাম ধর্ম পালন করি’: রাখি সাওয়ান্ত

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবারও আলোচনায়। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

সাক্ষাৎকারে রাখি জানান, তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন। তার ভাষ্য, তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং এখন পর্যন্ত আটবার উমরাহ পালন করেছেন।

ধর্মান্তর ও বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে নতুন কোনো বিষয় নয়। উদাহরণ হিসেবে শাহরুখ খান ও আমির খানের কথা উল্লেখ করে তিনি বলেন, বহু মানুষ হিন্দু-মুসলিম বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে রাখি বলেন, একসময় তাকে ‘জোকার’ ও ‘কার্টুন’ বলে উপহাস করা হতো। তবে সেই সময় থেকেই তিনি ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন এবং নিজেকে ‘চলমান কনটেন্ট’ হিসেবে পরিচয় দেন।

‘বিগ বস ১৫’-এ পরিচিত হওয়া রিতেশকে নিয়ে তিনি বলেন, তাদের সম্পর্ক ঘিরে বিতর্ক ছিল এবং রিতেশ ছিলেন ‘ভাড়া করা স্বামী’।

এছাড়া রাখির দাবি, বর্তমান সময়ের অনেক ভাইরাল কনটেন্ট নির্মাতা তার পথ অনুসরণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এসব মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...