অধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন তাল ও সারা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরো মিছিলজুড়ে তাদের নিরাপত্তা দিচ্ছিল ইসরায়েলি সামরিক বাহিনী।
সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতর দিয়ে মিছিল করার সময় তাল গ্রামের একটি ফিলিস্তিনি কবরস্থানে ভাঙচুর চালায়। এ সময় তারা মৃত ব্যক্তিদের স্মৃতিফলক ও পাথরের নির্মাণকাজ ক্ষতিগ্রস্ত করে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের তৎপরতা বেড়ে যাওয়ায় স্থানীয় ফিলিস্তিনিদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।