জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে উল্লেখ করে বলেছেন, অধিকাংশ সংসদ সদস্য অতীতে গুম, আয়নাঘরে আটক, নির্যাতন, কারাবাস কিংবা নির্বাসনের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ৩৫০ জন সংসদ সদস্যের প্রায় ৯৯ শতাংশই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তার মতে, এমন অভিজ্ঞতাসম্পন্ন সংসদ বিশ্বের ইতিহাসেও বিরল।
তিনি বলেন, জনগণের প্রত্যাশার কেন্দ্র এখন জাতীয় সংসদ। তাই সংসদ সদস্যদের জ্ঞানভিত্তিক আলোচনা, গঠনমূলক সমালোচনা এবং যুক্তিনির্ভর সিদ্ধান্তের মাধ্যমে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
সংসদ পরিচালনায় নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কায়সার কামাল বলেন, সরকারি ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব।
রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে তিনি ১৯৭৫ সালের বাকশাল ব্যবস্থা, পরবর্তী সামরিক শাসন, ওয়ান-ইলেভেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।