২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য বেঞ্জামিন মেন্দি নিজের বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল প্রতিকৃতি নিলামে বিক্রি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।
মার্কিন নিলাম সংস্থা ‘গোল্ডিন’-এর আয়োজিত ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট ২’-এ ট্রফিটির প্রতিকৃতি ৬২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর ফুটবলপ্রেমী ও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মেন্দি বলেন, ট্রফিটি তার ব্যক্তিগত সম্পত্তি এবং সেটি নিয়ে কী করবেন, সে সিদ্ধান্তও তারই।
ব্যঙ্গ করে তিনি আরও মন্তব্য করেন, আলমারিতে ট্রফিটি অযথা অনেক জায়গা দখল করে রেখেছিল বলেই বিক্রি করেছেন।
মেন্দির এই মন্তব্যের পর বিতর্ক আরও তীব্র হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।