Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 29 July, 2026,
4:17 pm

লিংক কপি করা হয়েছে!

১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে যাচ্ছে এনসিপি

১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে যাচ্ছে এনসিপি

সংগৃহীত ছবি

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় নেতারা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে দলটি।

বুধবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক।

এর আগে একই স্থানে এনসিপি, বিএনপি ও ছাত্রদল পৃথক কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

হবিগঞ্জগামী কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষারসহ অন্যরা।

নাহিদ উদ্দিন তারেক জানান, কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সিলেটে পৌঁছেছেন। সেখান থেকে বিকেলে হবিগঞ্জে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তার দাবি, মঙ্গলবার ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে প্রশাসনের উপস্থিতিতেই এনসিপির নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলা হয়। ওই ঘটনার প্রতিবাদেই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ১৪৪ ধারা জারির পর দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অবরোধের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা নিরাপদে এলাকা ত্যাগ করেন।

কেন্দ্রীয় নেতাদের পুনরায় হবিগঞ্জে যাওয়ার ঘোষণাকে ঘিরে জেলায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...