Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 29 July, 2026,
4:13 pm

লিংক কপি করা হয়েছে!

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক হলেন জে ক্লেটন

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক হলেন জে ক্লেটন

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন পাওয়ার পর দেশটির নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জে ক্লেটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত এই কর্মকর্তার নিয়োগ ৫১-৪৭ ভোটে চূড়ান্ত করেছে সিনেট।

বুধবার (২৯ জুলাই) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করার পর পদটি শূন্য ছিল। এরপর অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী বিল পুল্টে। এখন স্থায়ীভাবে দায়িত্ব নিচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান ও রাষ্ট্রীয় কৌঁসুলি জে ক্লেটন।

ভোটাভুটিতে সব ডেমোক্র্যাট সিনেটর তার নিয়োগের বিপক্ষে ভোট দেন। ফল ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জে ক্লেটনকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি একজন অসাধারণ ব্যক্তি এবং নতুন দায়িত্বে সফল হবেন।

জে ক্লেটন এমন সময়ে দায়িত্ব গ্রহণ করছেন, যখন যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থায় নেতৃত্ব পরিবর্তন ও কর্মী ছাঁটাই চলছে। এতে গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ মনোবলেও প্রভাব পড়েছে। নতুন পরিচালক হিসেবে এসব সংস্থার কার্যক্রম পুনর্গঠন এবং নেতৃত্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ থাকবে তার সামনে।

এদিকে বিশ্লেষকদের একাংশের মতে, ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলছেন এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েও নানা মন্তব্য করছেন। এমন প্রেক্ষাপটে নতুন গোয়েন্দা পরিচালকের ভূমিকা ও স্বাধীনতা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...