Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 28 July, 2026,
2:05 pm

লিংক কপি করা হয়েছে!

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার

সংগৃহীত ছবি

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সরকার জননিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তবে মাইক্রোপ্লাস্টিক শুধু টুথপেস্টেই সীমাবদ্ধ নয়; এটি বর্তমানে পরিবেশের বিভিন্ন উৎস থেকে খাদ্য, পানি ও দৈনন্দিন জীবনে ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, এ সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু একটি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। তবে যেহেতু টুথপেস্টে উল্লেখযোগ্য মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তাই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, স্বাস্থ্য সচেতনতা নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। গবেষণায় দেখা যায়, ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে, মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। গবেষণায় শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হওয়ার তথ্য উঠে এসেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...