Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 26 July, 2026,
11:54 am

লিংক কপি করা হয়েছে!

মাঠে ফিরেই জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন নেইমার

মাঠে ফিরেই জোড়া গোলে সমালোচকদের জবাব দিলেন নেইমার

সংগৃহীত ছবি

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স ও সাম্প্রতিক সমালোচনার পর মাঠে ফিরেই জোড়া গোল করে জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার দুই গোলে চাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস।

বিশ্বকাপ শেষে শনিবার (২৫ জুলাই) রাতে ব্রাজিলিয়ান সেরি আ-তে প্রথমবার মাঠে নামেন নেইমার। ম্যাচের ৩৬তম মিনিটে গোল করে সান্তোসকে এগিয়ে দেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে ৫১ ও ৬২ মিনিটে দুটি গোল করে ম্যাচে এগিয়ে যায় চাপেকোয়েন্স। শেষ পর্যন্ত হার এড়াতে মরিয়া হয়ে ওঠে সান্তোস।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে পাওয়া পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। তার এই গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি এবং এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।

এই ড্রয়ের ফলে ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে সান্তোস। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে রয়েছে চাপেকোয়েন্স।

ম্যাচে প্রথম গোলের পর নিজের স্বভাবসুলভ উদযাপনের পাশাপাশি কানে হাত দিয়ে সমালোচকদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া জানান নেইমার। এরপর পোকার খেলার সঙ্গে সম্পর্কিত একটি অঙ্গভঙ্গিও করেন।

ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের মতে, সাম্প্রতিক সময়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে যে সমালোচনা হচ্ছিল, গোল উদযাপনের মাধ্যমে সেই সমালোচনারই জবাব দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

উল্লেখ্য, প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরে সাম্প্রতিক বিশ্বকাপে পুরোপুরি ফিট না থাকায় প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। পরে দুটি ম্যাচে মোট ৩৭ মিনিট মাঠে থাকলেও গোল বা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। শেষ পর্যন্ত ব্রাজিল শেষ ষোলো থেকেই বিদায় নেয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...