কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে তদন্ত সংস্থা এ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়।
২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ফাঁস হওয়া একটি ফোনালাপ এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়াও ব্যাপকভাবে আলোচিত হয়।
একরামুল হক টানা ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে একই মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ২০২৫ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে পরবর্তী আইনি কার্যক্রম ট্রাইব্যুনালে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী এগিয়ে যাবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।