দেশের বাজারে সোনার দাম কমানোর সর্বশেষ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস গত শুক্রবার প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয় এবং রবিবারও একই দামে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
বর্তমান মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হলো-
- ২২ ক্যারেট: ২,২০,৮৫৮ টাকা
- ২১ ক্যারেট: ২,১০,৯৪৩ টাকা
- ১৮ ক্যারেট: ১,৮১,২০০ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৪৮,০১৬ টাকা
বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ৯৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার দাম বেড়েছে, ৪৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।