Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 July, 2026,
12:57 pm

লিংক কপি করা হয়েছে!

স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

দেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, এআই অ্যান্ড রোবোটিক্স (বিইএআর) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে। এ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, বিশ্ব বর্তমানে এমন এক সময়ে দাঁড়িয়ে আছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের ভিত্তি তৈরি করছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে।

তারেক রহমান আরও বলেন, বর্তমানে বাংলাদেশের তিন হাজারের বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে দক্ষতার সঙ্গে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি জানান, দেশে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ইতোমধ্যে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। পাশাপাশি চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহৃত সব ধরনের কাঁচামালের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যাতে বিনিয়োগ ও শিল্পায়ন আরও সহজ হয়।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারি সহায়তা, দক্ষ জনশক্তি এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে প্রযুক্তি খাতে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...