Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 July, 2026,
11:25 am

লিংক কপি করা হয়েছে!

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা, কিছুক্ষণের মধ্যেই বিপদমুক্ত ঘোষণা

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা, কিছুক্ষণের মধ্যেই বিপদমুক্ত ঘোষণা

সংগৃহীত ছবি

ইয়েমেনে সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের জাজান ও ইয়ানবু গভর্নরেটে সাময়িকভাবে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট। তবে সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই দুই অঞ্চলকে বিপদমুক্ত ঘোষণা করা হয়।

শনিবার (২৫ জুলাই) সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই জরুরি সতর্কবার্তা প্রকাশ করা হয়।

প্রাথমিক সতর্কবার্তায় ইয়ানবু গভর্নরেটের বাসিন্দাদের শান্ত থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়।

তবে কী ধরনের হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল বা সম্ভাব্য বিপদের প্রকৃতি কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি সিভিল ডিফেন্স কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর অল্প সময়ের মধ্যেই কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট দুই অঞ্চলে আর কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই এবং সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

ইয়েমেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব এর আগেও সীমান্তবর্তী ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সর্বশেষ ঘটনাটিও সেই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...