Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 23 July, 2026,
1:12 pm

লিংক কপি করা হয়েছে!

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২০ গ্রামবাসী

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২০ গ্রামবাসী

সংগৃহীত ছবি

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সশস্ত্র ডাকাত দলের হামলায় অন্তত ২০ জন গ্রামবাসী নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, দুপুরের দিকে বিপুলসংখ্যক সশস্ত্র হামলাকারী এলাকায় প্রবেশ করে নির্বিচারে হামলা চালায়। এতে বহু মানুষ হতাহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে সশস্ত্র ডাকাত চক্রের তৎপরতা বেড়েছে। এসব গোষ্ঠী গ্রামে হামলা, লুটপাট এবং মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের মতো অপরাধে জড়িত।

এদিকে পৃথক এক অভিযানে দেশটির কোয়ারা রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সশস্ত্র সদস্য নিহত হয়েছে। একই অভিযানে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

নাইজেরিয়ায় বোকো হারামসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। অপহরণ ও সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন অঞ্চলে উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি নিরাপত্তা বাহিনী অপহৃত কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানে কিছু হামলাকারী নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...