Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 23 July, 2026,
1:07 pm

লিংক কপি করা হয়েছে!

আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করলেন ১,৩০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী

আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করলেন ১,৩০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী

সংগৃহীত ছবি

জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজার ৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। এ ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বসতি স্থাপনকারীরা আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। জেরুজালেম গভর্নরেটের দাবি, ইসরায়েলি পুলিশ তাদের দলভিত্তিকভাবে প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়।

গভর্নরেটের তথ্য অনুযায়ী, প্রবেশকারীরা সেখানে তালমুদিক রীতিনীতি পালন, গান গাওয়া এবং উচ্চস্বরে প্রার্থনা করেন। পাশাপাশি আল আকসার পূর্বাংশে সাষ্টাঙ্গে প্রণিপাতও করেন।

এদিকে একই সময়ে ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের প্রবেশপথ ও জেরুজালেমের পুরোনো শহর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এতে অনেক ফিলিস্তিনি মুসল্লির প্রবেশ বাধাগ্রস্ত হয় বলে অভিযোগ উঠেছে।

জেরুজালেম গভর্নরেট আরও দাবি করেছে, ভোরের নামাজে সীমিতসংখ্যক মুসল্লি অংশ নিতে পেরেছিলেন এবং পরে কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। একই সঙ্গে ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও এলাকাটি বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...