Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 23 July, 2026,
12:20 pm

লিংক কপি করা হয়েছে!

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদের ঐতিহ্যবাহী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে পর্যটকদের জন্য ৮টি নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান একটি পরিবেশ-সংবেদনশীল এলাকা। তাই এখানে ভ্রমণের সময় নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলতে হবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— লাউড স্পিকার, সাউন্ড সিস্টেম বা উচ্চ শব্দ সৃষ্টি করে এমন যন্ত্র ব্যবহার না করা, শালীন আচরণ বজায় রাখা, অনুমতি ছাড়া বাগানে প্রবেশ না করা, পেয়ারা-আমড়া বা গাছের পাতা না ছেঁড়া এবং যত্রতত্র নৌযান ভিড়ানো থেকে বিরত থাকা।

এছাড়া বড় ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌযান ব্যবহার না করে ছোট বা মাঝারি নৌযান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পানিতে ফেলা নিষিদ্ধ করা হয়েছে এবং প্রতিটি নৌযানে ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফ বয়া রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নৌযানে অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও অমিত দত্ত বলেন, আটঘর-কুড়িয়ানা দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এর সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...