Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 23 July, 2026,
11:30 am

লিংক কপি করা হয়েছে!

মেসি-আর্জেন্টিনাকে ইনফান্তিনোর বিশেষ বার্তা

মেসি-আর্জেন্টিনাকে ইনফান্তিনোর বিশেষ বার্তা

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় বিশেষ বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফাইনালে হারলেও দলের লড়াকু মানসিকতা ও ধারাবাহিক সাফল্যের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ইনফান্তিনো বলেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে। দলের দুর্দান্ত প্রত্যাবর্তন ও লড়াইয়ের মনোভাব বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করেছে এবং স্মরণীয় অনেক মুহূর্ত উপহার দিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা আর্জেন্টিনার ধারাবাহিক উৎকর্ষতার প্রমাণ। শেষ পর্যন্ত আবেগ, নিষ্ঠা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেওয়ার জন্য দলটিকে ধন্যবাদ জানান তিনি।

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা নানা আলোচনা-সমালোচনার মুখে পড়লেও ইনফান্তিনো সেসব বিতর্ক এড়িয়ে দলের ইতিবাচক দিকগুলোকেই সামনে এনেছেন। তিনি বিশেষভাবে খেলোয়াড়দের পারফরম্যান্স, সংগ্রাম ও অর্জনের প্রশংসা করেন।

এদিকে, বিশ্বকাপজয়ী স্পেনকেও অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে স্পেন। তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে স্পেন শিরোপা জিতলেও রানার্সআপ আর্জেন্টিনার পারফরম্যান্স ফুটবল বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে দলটির লড়াই ছিল টুর্নামেন্টের অন্যতম আলোচিত বিষয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...