বাংলাদেশের জনগণ যখনই দুর্যোগ ও সংকটে পড়েছে, তখনই চীন তাদের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (২২ জুলাই) রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের পক্ষ থেকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১ লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়।
ইয়াও ওয়েন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের সহযোগিতা আরও জোরদার হলে বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এই সহায়তাকে দুই দেশের মানবিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।