রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবারও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার, শনিবার ও রোববারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনজুড়েই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।