Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 July, 2026,
11:41 am

লিংক কপি করা হয়েছে!

কয়েনের কুসংস্কারে স্পেনের শিরোপা?

কয়েনের কুসংস্কারে স্পেনের শিরোপা

সংগৃহীত ছবি

ক্রীড়াঙ্গনে কুসংস্কার বা ব্যক্তিগত বিশ্বাস নতুন কিছু নয়। অনেক তারকা খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশেষ কিছু অভ্যাস অনুসরণ করেন। এবার বিশ্বকাপ জয়ের পর স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার একটি কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ফাইনালের আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুশীলনের সময় সাইডলাইনের পাশে একটি কয়েন পুঁতে রাখতে দেখা যায় কুকুরেয়াকে। সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি স্পেনের সৌভাগ্যের প্রতীক ছিল?

পরে বিষয়টির ব্যাখ্যা দেন স্পেনের সাবেক বিশ্বকাপজয়ী ডিফেন্ডার হোয়ান ক্যাপদেভিলা। তিনি জানান, ২০১০ বিশ্বকাপ ফাইনালের আগেও তিনিও একই কাজ করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এবার কুকুরেয়াকে একই পরামর্শ দেন।

সামাজিক মাধ্যমে ক্যাপদেভিলা লেখেন, “২০১০ বিশ্বকাপ ফাইনালের আগে আমিও ঘাসের নিচে একটি কয়েন লুকিয়ে রেখেছিলাম। এবার সেই গল্প কুকুরেয়াকে বলেছিলাম, আর সেও সেটাই করেছে। কুকুরেয়া, তোমাকে ভালোবাসি। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।”

উল্লেখ্য, ২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। দীর্ঘ ১৬ বছর পর আবারও শিরোপা জয়ের পর কুকুরেয়ার ‘কয়েন কুসংস্কার’ ফুটবলপ্রেমীদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...