Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 July, 2026,
1:12 pm

লিংক কপি করা হয়েছে!

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে তোলার শুনানি আজ

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে তোলার শুনানি আজ

সংগৃহীত ছবি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলা আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আজ (২১ জুলাই) শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ওই আবেদনের ওপর আজই শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দীন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে দীর্ঘ ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের অংশ হিসেবে তাকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনাস্থলেও নেওয়া হয়।

এদিকে সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন হবে।

তবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার ও বিচারের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।

আজকের শুনানিতে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...