Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 July, 2026,
12:27 pm

লিংক কপি করা হয়েছে!

পাবনায় মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগ, পরিচালকসহ ৮ জনের কারাদণ্ড

পাবনায় মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগ, পরিচালকসহ ৮ জনের কারাদণ্ড

সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় একটি মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে মাদ্রাসার পরিচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে আরও চারজনকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুলাই) গভীর রাতে আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক সেবনের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. শরিফুল, শহিদুল ইসলাম, রবিন প্রধান এবং আ. রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ছাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে রিয়ন, আলাউদ্দিন ভূঁইয়া, বিল্লাল হোসেন এবং আরও একজনকে আটক করা হয়। আদালত রিয়ন ও বিল্লাল হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আলাউদ্দিন ভূঁইয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর আটক ব্যক্তিকেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সামারি ট্রায়ালের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত শাস্তি দিয়েছেন।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং থানা এলাকার আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...