Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 July, 2026,
12:17 pm

লিংক কপি করা হয়েছে!

আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২১ হাজার টাকা

১৯ জুলাআবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২১ হাজার টাকাইয়ের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

সংগঠনটি জানায়, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সব ধরনের স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা

আগের দামের তুলনায় ২১ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গোল্ডপ্রাইস ডটঅর্গ-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩৭ ডলার বেড়েছে। তবে গত এক মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এখনও ১৭২ ডলার কম রয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুযায়ী, স্বর্ণের গয়নার দামের মধ্যেই এখন ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না। নতুন বাজেটে প্রতি ভরি স্বর্ণের গয়নার জন্য নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর আগে গয়নার মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য ছিল।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৮৫৭ টাকা নির্ধারিত রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...