Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 July, 2026,
10:56 am

লিংক কপি করা হয়েছে!

রাবি শিক্ষার্থীর সঙ্গে টিটিইর সংঘর্ষ, চার দাবিতে রেললাইন অবরোধে ট্রেন চলাচল বন্ধ

রাবি শিক্ষার্থীর সঙ্গে টিটিইর সংঘর্ষ, চার দাবিতে রেললাইন অবরোধে ট্রেন চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই)-এর কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রেললাইনে অবস্থান নেওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসসিল্কসিটি এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার (২০ জুলাই) ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা ট্রেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরকান উদ্দিনের সঙ্গে টিটিই সুমনের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্ত করলেও শিক্ষার্থীরা এটিকে যথেষ্ট ব্যবস্থা হিসেবে মানতে নারাজ।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবিগুলো হলো, অভিযুক্ত টিটিইকে আন্দোলনকারীদের সামনে উপস্থিত করা, ঘুষ গ্রহণ ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা, ভুক্তভোগী শিক্ষার্থীকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত রেললাইন অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে রেললাইন অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...