Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 July, 2026,
10:07 am

লিংক কপি করা হয়েছে!

৪০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত

৪০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত

সংগৃহীত ছবি

টানা দুই সপ্তাহ ধরে কমতে কমতে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ-এসপিআর) ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি তেল ছাড় কর্মসূচির অংশ হিসেবে দেশটির রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে তেল সরবরাহ করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স মার্কিন জ্বালানি বিভাগের তথ্যের বরাতে জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ৫১ লাখ ব্যারেল কমে ৩১ কোটি ১৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। এটি ১৯৮৩ সালের মার্চের পর সর্বনিম্ন মজুত।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ থেকে ১০ কোটি ৪০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল কমেছে।

ওয়াশিংটন আন্তর্জাতিক জরুরি তেল ছাড় কর্মসূচির আওতায় মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এরই মধ্যে প্রায় ১৩ কোটি ৩০ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে তেল পরিবহন ও জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।

এদিকে, গত ১০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কৌশলগত তেল মজুত মিলিয়ে মোট মজুত ছিল ৭২ কোটি ৬২ লাখ ব্যারেল, যা ১৯৮৪ সালের পর সর্বনিম্ন। আগামী ১৭ জুলাই শেষ হওয়া সপ্তাহের সর্বশেষ মজুতের তথ্য আগামী বুধবার প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৯৭০-এর দশকের বৈশ্বিক জ্বালানি সংকটের পর যুক্তরাষ্ট্র জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ গড়ে তোলে। বর্তমানে মেক্সিকো উপসাগরীয় উপকূলের ভূগর্ভস্থ লবণ গুহায় এই তেল সংরক্ষণ করা হয়, যার সর্বোচ্চ ধারণক্ষমতা প্রায় ৭১ কোটি ৪০ লাখ ব্যারেল

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...