Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 July, 2026,
11:50 am

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপ ফাইনালে বিশেষ দায়িত্বে টিমোথি চালামেট, মাঠে আনলেন ম্যাচ বল

বিশ্বকাপ ফাইনালে বিশেষ দায়িত্বে টিমোথি চালামেট, মাঠে আনলেন ম্যাচ বল

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবল নয়, তারকাদের উপস্থিতিতেও ছিল জমজমাট। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন-আর্জেন্টিনা ফাইনালে বিশ্বের নানা অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের ভিড়ের মধ্যেও আলাদা করে নজর কাড়েন হলিউড অভিনেতা টিমোথি চালামেট

ম্যাচ শুরুর আগে ফিফার পক্ষ থেকে তাকে দেওয়া হয় একটি বিশেষ দায়িত্ব। মাঠের কেন্দ্রে ম্যাচের অফিশিয়াল বল পৌঁছে দিয়ে সেটি রেফারির হাতে তুলে দেন এই জনপ্রিয় অভিনেতা। তার এই উপস্থিতি স্টেডিয়ামে থাকা হাজারো দর্শকের করতালিতে সাড়া ফেলে।

এর আগে বিশ্বকাপের ট্রফি মাঠে নিয়ে আসেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। পরে সেই ট্রফিই শিরোপাজয়ী স্পেন দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়।

ক্রীড়াপ্রেমী হিসেবে টিমোথি চালামেটের পরিচিতি নতুন নয়। বিভিন্ন সময় তাকে এনবিএ-এর ম্যাচে সান আন্তোনিও স্পার্সনিউইয়র্ক নিকসকে সমর্থন করতে দেখা গেছে। ফুটবলের প্রতিও রয়েছে তার গভীর অনুরাগ।

ক্লাব ফুটবলে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল লিভারপুলের সমর্থক হিসেবে পরিচিত। এছাড়া এবারের বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে নিজের পৈতৃক দেশ ফ্রান্সকে গ্যালারি থেকে সমর্থন জানাতেও দেখা যায় তাকে।

বিশ্বকাপ ফাইনালের মতো মর্যাদাপূর্ণ আসরে ম্যাচ বল বহনের দায়িত্ব পাওয়াকে অনেকেই ফিফার পক্ষ থেকে টিমোথি চালামেটের প্রতি বিশেষ সম্মান হিসেবে দেখছেন। ফুটবলপ্রেমী এই হলিউড তারকার উপস্থিতি বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ আয়োজনে যোগ করেছে ভিন্ন মাত্রা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...