Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 July, 2026,
12:33 pm

লিংক কপি করা হয়েছে!

রথযাত্রা শেষে ফিরে ভয়াবহ দৃশ্য, ডাকাতির পর বাসায় মিলল নারীর মরদেহ

রথযাত্রা শেষে ফিরে ভয়াবহ দৃশ্য, ডাকাতির পর বাসায় মিলল নারীর মরদেহ

সংগৃহীত ছবি

ঝালকাঠি শহরের একটি তিনতলা ভবনে ভয়াবহ ডাকাতির ঘটনায় মলিনা রায় (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাঁর হাত-পা বেঁধে মাথায় বস্তা পেঁচিয়ে হত্যা করে। একই সঙ্গে ভবনের একাধিক ফ্ল্যাটে তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে পৌর শহরের টিঅ্যান্ডটি এলাকার তপন হালদারের মালিকানাধীন তিনতলা ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবনের অধিকাংশ বাসিন্দা কৃত্তিপাশা-ভিমরুলী এলাকায় রথযাত্রায় অংশ নিতে যান। সে সময় ভবনে একা ছিলেন নিচতলার ভাড়াটিয়া মলিনা রায়। রাতে বাসিন্দারা ফিরে এসে নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটের দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান।

পরে মলিনা রায়ের মেয়ে পূজা রায় বাসায় ঢুকে তাঁর মাকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক তপন হালদার জানান, রথযাত্রা শেষে ফিরে এসে তিনি দেখেন নিচতলার ভাড়াটিয়া, দ্বিতীয় তলায় তাঁর নিজের বাসা এবং তৃতীয় তলার ভাড়াটিয়ার ফ্ল্যাটের তালা ভাঙা। ঘরের ভেতরের আসবাবপত্র ও মালামাল তছনছ অবস্থায় পড়ে ছিল।

তৃতীয় তলার ভাড়াটিয়া পল্লবী বড়াল বলেন, তাঁদের বাসা এবং বাড়িওয়ালার ফ্ল্যাট থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ডাকাতি বা চুরির উদ্দেশ্যে প্রবেশ করে দুর্বৃত্তরা বাধার মুখে মলিনা রায়কে হত্যা করেছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, লুট হওয়া মালামালের পরিমাণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...