Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 July, 2026,
12:25 pm

লিংক কপি করা হয়েছে!

‘বারাণসী’-তে মন্দাকিনী রূপে প্রথমবার ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

‘বারাণসী’-তে মন্দাকিনী রূপে প্রথমবার ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বারাণসী’ থেকে প্রকাশ করা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম লুক। শনিবার (১৮ জুলাই) অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে ছবিটির প্রযোজনা সংস্থা তাঁর চরিত্রের দুটি এক্সক্লুসিভ স্থিরচিত্র প্রকাশ করে।

প্রকাশিত স্থিরচিত্রে ‘মন্দাকিনী’ চরিত্রে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে। রহস্যময় ও শক্তিশালী এই চরিত্রে তাঁর নতুন লুক ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

অ্যাকশন ও অ্যাডভেঞ্চারধর্মী এই চলচ্চিত্রে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। ছবিটির গল্প আবর্তিত হয়েছে হাজার বছরের ইতিহাস, রহস্য ও অভিযানের পটভূমিতে। কাহিনির বিস্তৃতি অ্যান্টার্কটিকা ও আফ্রিকা থেকে ভারতের ঐতিহাসিক শহর বারাণসী পর্যন্ত।

বিশ্বব্যাপী আলোড়ন তোলা ‘আরআরআর’-এর পর এটিই পরিচালক এস এস রাজামৌলির নতুন প্রজেক্ট। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।

এ ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার এম এম কীরাবানি। তাঁর সুরে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে অস্কার জিতেছিল।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বিগ বাজেটের এই সিনেমা ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নির্মাতাদের আশা, রাজামৌলির আগের চলচ্চিত্রগুলোর মতো ‘বারাণসী’ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্যের গল্প লিখবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...