জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (১৮ জুলাই) ভোরে এই অভিযান চালানো হয়। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
জর্ডানের সামরিক সূত্রের বরাতে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব, আকাশসীমা ও জনগণের নিরাপত্তা রক্ষায় নির্ধারিত প্রতিরক্ষা প্রোটোকল অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়।
এরপর রয়্যাল ইঞ্জিনিয়ারিং কর্পসের বিশেষ দল বিভিন্ন এলাকায় পড়ে থাকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ ও নিরাপদে সরানোর কাজ শুরু করে।
এর আগে ইরান জানিয়েছিল, তারা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে জর্ডানসহ কয়েকটি দেশ তাদের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাল্টাপাল্টি হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।