Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 16 July, 2026,
12:51 pm

লিংক কপি করা হয়েছে!

বন্যায় কৃষি ও মৎস্য খাতে বড় ক্ষতি, লোকসান শত কোটি টাকা

বন্যায় কৃষি ও মৎস্য খাতে বড় ক্ষতি, লোকসান শত কোটি টাকা

সংগৃহীত ছবি

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ায় কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মৎস্য খাতেই ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকার বেশি। পাশাপাশি ৪৩ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসল।

কৃষি ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বন্যার পানিতে প্রায় ৬২ হাজার ৫০০ হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের সবজিক্ষেতও। পানি নামতে শুরু করলেও কৃষকদের দুর্ভোগ এখনো কাটেনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যার কারণে ৫ লাখের বেশি কৃষক ক্ষতির মুখে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও যশোর। মোট ১ লাখ ৭ হাজার ৪২৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

অন্যদিকে মৎস্য অধিদপ্তর জানিয়েছে, বন্যার পানিতে অসংখ্য মাছ ও চিংড়ির পোনা ভেসে গেছে। ফলে এ খাতে ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকারও বেশি হয়েছে।

বন্যার প্রভাব পড়েছে প্রাণিসম্পদ খাতেও। অনেক পশু খামারি খাদ্যসংকট ও অবকাঠামোগত ক্ষতির কারণে বিপাকে পড়েছেন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি জমিতে বীজতলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে উৎপাদিত চারা ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সরবরাহ করা হবে।

এদিকে সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। পাশাপাশি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, আগাম সতর্কতা ব্যবস্থা উন্নত করা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...