Skip to main content

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 16 July, 2026,
11:55 am

লিংক কপি করা হয়েছে!

লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৫০ অভিবাসনপ্রত্যাশী

লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৫০ অভিবাসনপ্রত্যাশী

সংগৃহীত ছবি

ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনায় নৌকায় থাকা ৬০ জনের মধ্যে মাত্র ১০ জন প্রাণে বেঁচে গেছেন।

বুধবার (১৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা। যাত্রার কিছু সময় পরই নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়।

পূর্ব লিবিয়া কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনার পর অধিকাংশ যাত্রী সাগরের প্রবল স্রোতে ভেসে যান। তবে ১০ জন যাত্রী সাঁতরে কাছের বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে।

সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত মাসেও একই অঞ্চলে একটি নৌকাডুবির ঘটনায় ৫১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

দীর্ঘদিন ধরে ইউরোপে পৌঁছানোর আশায় হাজারো মানুষ লিবিয়ার উপকূল ব্যবহার করে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে মানবপাচারকারী চক্রগুলোও সক্রিয় হয়ে উঠেছে। ফলে নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে অন্তত ৮০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক, যারা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...