Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka, Bangladesh

প্রকাশিত : 15 July, 2026,
1:35 pm

লিংক কপি করা হয়েছে!

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি আতঙ্কে সংবাদকর্মীরা

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি আতঙ্কে সংবাদকর্মীরা

সংগৃহীত ছবি

খুলনা নগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দিনের কাজ শেষে সাংবাদিক রকিবুল ইসলাম মতিসহ ৫ থেকে ৬ জন সংবাদকর্মী জলিলের দোকানের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছোড়া গুলির একটি পাশের একটি চেয়ারে আঘাত করে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সাংবাদিক রকিবুল ইসলাম মতি বলেন, “আমরা কয়েকজন সাংবাদিক রাতে বসে কথা বলছিলাম। হঠাৎ মোটরসাইকেলে আসা দুই যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে আঘাত করে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সংবাদকর্মীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে। তিনি বলেন, “কেন এই গুলির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি, খুলনা সাংবাদিক ইউনিয়ন এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিকরা বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন।

সাংবাদিক নেতারা বলেছেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...