Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 15 July, 2026,
1:14 pm

লিংক কপি করা হয়েছে!

এইচএসসি শিক্ষার্থীদের লংমার্চ ঘিরে নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

এইচএসসি শিক্ষার্থীদের লংমার্চ ঘিরে নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

সংগৃহীত ছবি

এইচএসসি পরীক্ষার্থীদের ঘোষিত লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৫ জুলাই) দুপুর থেকে নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। একই সময়ে সায়েন্সল্যাব মোড়ে ৫০ জনের বেশি পুলিশ সদস্য অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

৫৯ জেলায় পূর্বনির্ধারিত সূচিতে পরীক্ষা

নিরাপত্তা জোরদারের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডে পরীক্ষা যথারীতি চলছে।

পরীক্ষা শেষে বিক্ষোভ কর্মসূচি

আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজারে প্রথমে শিক্ষার্থীরা সমবেত হবেন। পরে সেখান থেকে একযোগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করবেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...