Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

World News

প্রকাশিত : 15 July, 2026,
12:50 pm

লিংক কপি করা হয়েছে!

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৯ উত্তেজনা তীব্র

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৯ উত্তেজনা তীব্র

সংগৃহীত ছবি

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। সংরক্ষিত আসন নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা সাম্প্রতিক দিনগুলোতে আরও তীব্র আকার ধারণ করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ও জনঅসন্তোষের জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক বিধানসভায় পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসনের কারণে স্থানীয় জনগণের প্রতিনিধিত্বের সুযোগ সংকুচিত হচ্ছে। এই নীতির বিরুদ্ধে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ আন্দোলন চালিয়ে আসছেন।

পুঞ্চ বিভাগের কমিশনার ওয়াহিদ খান জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয় অবরোধ করে এবং দায়িত্ব পালনরত কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।

তারারখাল এলাকায় সংঘর্ষে ছয়জন বিক্ষোভকারী ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়া রাওলাকোটে পৃথক আরেকটি ঘটনায় একজন আন্দোলনকারী এবং একজন নিরাপত্তা সদস্য প্রাণ হারান।

স্থানীয় সূত্রের হিসাব অনুযায়ী, গত জুন মাস থেকে শুরু হওয়া এই আন্দোলন ও সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গত জুনে নিষিদ্ধ ঘোষিত যৌথ অ্যাকশন কমিটি (জেইএএসি) বুধবার রাওলাকোটে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

বিভাগীয় কমিশনার ওয়াহিদ খান জানিয়েছেন, আন্দোলনকারীদের শহরের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।

পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: রয়টার্স

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...