Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 15 July, 2026,
11:16 am

লিংক কপি করা হয়েছে!

বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব

বিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন। বিশ্বকাপ ফাইনালের দিন ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে বিশেষ পরিবেশনায় মঞ্চে উঠবেন তিনি।

আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপের শেষ রাতের উন্মাদনাকে আরও রঙিন করে তুলবে সঞ্জয় দেবের পরিবেশনা। তার সঙ্গে থাকবেন ডিজে জুডু

ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ট্রিপল টাইম কমিউনিকেশনস আয়োজন করেছে ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজনে থাকবে—

  • বড় পর্দায় বিশ্বকাপ ম্যাচ উপভোগের সুযোগ
  • লাইভ কনসার্ট
  • ডিজে পারফরম্যান্স
  • বিভিন্ন বিনোদনমূলক আয়োজন

কোন দিন কে থাকছেন?

ফ্যান ফেস্টের শিল্পী তালিকা-

  • প্রথম সেমিফাইনাল: ফিরোজ জং ও ডিজে সুমন
  • দ্বিতীয় সেমিফাইনাল: ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়
  • ১৬ জুলাই: তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী
  • ১৭ জুলাই: মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা
  • ১৮ জুলাই: ডিজে সানী
  • ১৯ জুলাই (ফাইনাল): সঞ্জয় দেব ও ডিজে জুডু

টিকিটের মূল্য

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিট টুমরো-তে টিকিট বিক্রি শুরু হয়েছে।

  • প্রথম দুই দিনের টিকিট: ৫০০ টাকা
  • পরবর্তী তিন দিনের টিকিট: ৩০০ টাকা
  • ফাইনাল ও সঞ্জয় দেবের পারফরম্যান্স: ৭০০ টাকা

বিশ্বমঞ্চ থেকে ঢাকার মঞ্চে

শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। মাত্র তিন বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের তালিম শুরু করেন। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (EDM) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন।

তার সুর ও প্রযোজনায় গান গেয়েছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ ও জেফারসহ বহু জনপ্রিয় শিল্পী।

সম্প্রতি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তার পরিবেশনা ব্যাপক প্রশংসা পায়। মেরুন রঙের বিশেষ পোশাকে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ও বাংলাদেশের লাল-সবুজের প্রতীক তুলে ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকেও তুলে ধরেন তিনি।

বিশ্বকাপ ফাইনালের রাতে দেশের দর্শকদের সামনে তার এই বিশেষ পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...