Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 15 July, 2026,
10:33 am

লিংক কপি করা হয়েছে!

ইরানের বিরুদ্ধে টানা ৭ ঘণ্টার বিমান হামলার দাবি সেন্টকমের

ইরানের বিরুদ্ধে টানা ৭ ঘণ্টার বিমান হামলার দাবি সেন্টকমের

সংগৃহীত ছবি

ইরানের মূল ভূখণ্ড ও উপকূলীয় এলাকায় টানা সাত ঘণ্টাব্যাপী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীর আশপাশে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনা আন্তর্জাতিক নৌ চলাচল এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছিল।

সেন্টকমের বিবৃতি

সেন্টকম প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সাত ঘণ্টাব্যাপী এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের উপকূলবর্তী প্রতিরক্ষামূলক ও কৌশলগত সামরিক অবকাঠামো।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রেসিডেন্টের নির্দেশে যেকোনো সামরিক অভিযান পরিচালনায় সম্পূর্ণ প্রস্তুত।

উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ সামরিক পদক্ষেপ পারস্য উপসাগর অঞ্চলের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...