Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিকইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 July, 2026,
4:44 pm

লিংক কপি করা হয়েছে!

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল ৬ ও ৭ নম্বর প্রশ্নে সবাই পাবেন পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল ৬ ও ৭ নম্বর প্রশ্নে সবাই পাবেন পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি ভুল প্রশ্নের কারণে কোনো পরীক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ইতোমধ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ৬ ও ৭ নম্বর প্রশ্নে সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন

তিনি জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছিল। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে এবং তাদের মূল্যায়ন অনুযায়ী সার্বিকভাবে পরীক্ষা ভালো হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ায় পরীক্ষা শুরুর সময় কিছুটা বিলম্ব হয়। পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রটিতে পরীক্ষা দেরিতে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল।

এছাড়া এক পরীক্ষার্থীর পোশাক বৃষ্টিতে ভিজে যাওয়ায় তাকে বাড়ি থেকে নতুন পোশাক এনে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থীর পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে নেওয়া হয় এবং সমপরিমাণ অতিরিক্ত সময়ও দেওয়া হয়

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...