জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন।
সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সফরে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।