Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 July, 2026,
12:55 pm

লিংক কপি করা হয়েছে!

জলাবদ্ধতায় দুর্ভোগ, ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

জলাবদ্ধতায় দুর্ভোগ, ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

সংগৃহীত ছবি

জলাবদ্ধতায় দুর্ভোগ, ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি

টানা ভারি বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এর প্রভাব পড়েছে এইচএসসি পরীক্ষার্থীদের ওপরও।

বৈরী আবহাওয়া ও চলমান দুর্যোগ পরিস্থিতির কারণে ঢাকা বোর্ডের অধীনে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এর আগে বন্যা পরিস্থিতি ও ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিতের সুপারিশ করা হয়েছিল।

এ পরিস্থিতিতে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরাও পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মতামত প্রকাশ করছেন।

মোস্তফা সানি নামের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, “ঢাকায় যদি এমন পরিস্থিতি হয়, তাহলে দেশের অন্যান্য জেলার অবস্থাও নিশ্চয়ই ভালো নয়। শুধু চট্টগ্রাম নয়, সব শিক্ষা বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত করা উচিত।”

অন্যদিকে মাসুম সরকার নামের আরেক পরীক্ষার্থী লিখেছেন, “জলাবদ্ধতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। লাখো শিক্ষার্থীর কথা বিবেচনা করে আগামীকালের পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।”

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত জানানো হয়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...