Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিকইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 12 July, 2026,
12:09 pm

লিংক কপি করা হয়েছে!

ভারি বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক, চরম দুর্ভোগে নগরবাসী

ভারি বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক, চরম দুর্ভোগে নগরবাসী

সংগৃহীত ছবি

ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে ঢাকাবাসী

রাজধানী ঢাকায় ভোর থেকে টানা ভারি বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। তীব্র যানজট ও গণপরিবহনের সংকটের কারণে অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি।

ভারি বৃষ্টির ফলে মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে বিভিন্ন এলাকায় চলমান খোঁড়াখুঁড়ির কারণে সড়কের একাংশ কাটা থাকায় কোথাও কোথাও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সাইফ নামে এক চাকরিজীবী জানান, টানা বৃষ্টিতে অনেক সড়কই পানির নিচে চলে গেছে। রিকশা ও অন্যান্য যানবাহনের সংখ্যাও কম। অল্প কয়েকটি বাস পাওয়া গেলেও সেগুলোতে উঠতে হাঁটুপানি মাড়িয়ে যেতে হচ্ছে।

শুধু তাই নয়, গণপরিবহন না পেয়ে অনেককে ভোগান্তি সঙ্গী করেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

এক যাত্রী বলেন, ‘বৃষ্টি হলেই অফিসগামী মানুষের দুর্ভোগ বেড়ে যায়। রিকশা, সিএনজি কিংবা বাস পাওয়া কঠিন হয়ে পড়ে। আর পাওয়া গেলেও স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয়।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...