Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 July, 2026,
6:17 pm

লিংক কপি করা হয়েছে!

হাসপাতালে বিএনপি নেতা ডা. পাভেলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে বিএনপি নেতা ডা. পাভেলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর একটি হাসপাতালে যান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) বিকেলে চিকিৎসাধীন ডা. পাভেলকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রী তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ডা. পাভেলের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী অধ্যাপক ডা. পাভেলের সঙ্গে সংক্ষিপ্ত সময় কথা বলেন এবং তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

জানা গেছে, হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনজনিত আকস্মিক জটিলতার কারণে অধ্যাপক ডা. পাভেল বর্তমানে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক। তিনি দেশের চিকিৎসা অঙ্গনের একজন বিশিষ্ট সার্জন হিসেবে পরিচিত এবং চিকিৎসাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সার্ক আইকন অব সার্জন’ সম্মানে ভূষিত হয়েছেন।

বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...