Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 July, 2026,
6:10 pm

লিংক কপি করা হয়েছে!

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, এতিম হলো ৯ মাসের শিশু

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, এতিম হলো ৯ মাসের শিশু

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে তাদের কোলে থাকা ৯ মাস বয়সী শিশুপুত্র অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাকিব হাসান (৩৫) ও তার স্ত্রী বিথী আক্তার (৩০)। রাকিব পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। তার স্ত্রী বিথী আক্তার ছিলেন গৃহিণী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৯ মাসের শিশুপুত্র নূরকে কোলে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন রাকিব ও বিথী। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাকিবকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মোমিন মিয়া জানান, দুর্ঘটনার সময় শিশুটি মায়ের কোলে ছিল। ভয়াবহ ওই দুর্ঘটনায় মা-বাবা প্রাণ হারালেও শিশুটি আশ্চর্যজনকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যায়।

নিহত রাকিবের সহকর্মী কালাম মিয়া জানান, কয়েক দিন আগে এক সহকর্মীর মা মারা যাওয়ায় তার পরিবারের জন্য দুপুরের খাবার রান্না করেছিলেন বিথী। অফিস শেষে স্ত্রী ও সন্তানকে নিয়ে সেই খাবার পৌঁছে দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তারা।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মাত্র ৯ মাস বয়সেই শিশুটি মা-বাবা দুজনকেই হারিয়ে এতিম হয়ে গেল।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। চালক ও গাড়িটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...