Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 July, 2026,
2:46 pm

লিংক কপি করা হয়েছে!

ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার হেল্পার

ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার হেল্পার

সংগৃহীত ছবি

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসের হেল্পারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় বাসচালক পালিয়ে যেতে সক্ষম হন।

শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি শেখ রাতুল (২৩)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালানো হয়। তল্লাশির সময় ঢাকাগামী বাসটির ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, অভিযানের সময় বাসের হেল্পার শেখ রাতুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়। পরে ইয়াবাসহ বাসটি জব্দ করে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে ইয়াবার চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...