Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিকইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তাউত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে কমছে বর্ষণের তীব্রতাস্বাস্থ্যখাতে বড় নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নেবে সরকারমুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কাকেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 July, 2026,
2:39 pm

লিংক কপি করা হয়েছে!

মুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

মুহুরীর পানি বৃদ্ধি, নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

সংগৃহীত ছবি

টানা চার দিনের বৃষ্টিতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর কয়েকটি স্থানে বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ায় জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ বরৈয়া গ্রামে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল থেকেও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পানিবন্দি পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে। অনেক পরিবারের চুলায় গত দুই দিন ধরে রান্না বন্ধ রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে রাতের মধ্যেই বসতঘরেও পানি ঢুকে পড়তে পারে।

স্থানীয় সূত্র জানায়, মুহুরী নদীর পানি আরও বৃদ্ধি পেলে ফুলগাজী উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সদর ইউনিয়নের দক্ষিণ বরৈয়া গ্রামের প্রধান সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

বরৈয়া গ্রামের কৃষক করিমুল হক জানান, আমন মৌসুমের জন্য প্রস্তুত করা কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। কয়েক দিন ধরে পানি জমে থাকলে রোপণের জন্য প্রস্তুত করা চারা নষ্ট হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মুজিবুর রহমান জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকে মুহুরী নদীর পানি বাড়লেও পরে কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে বড় ধরনের বন্যার আশঙ্কা আপাতত কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...