Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 July, 2026,
2:12 pm

লিংক কপি করা হয়েছে!

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান, লেবানন ছাড়ছে না ইসরাইল

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান, লেবানন ছাড়ছে না ইসরাইল

সংগৃহীত ছবি

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি স্পষ্ট করে বলেছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি বাহিনীর অবস্থান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইল কাটজ বলেন, ‘লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি নিইনি, সেখানে অবস্থান করতেও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলি অঞ্চলের বাসিন্দা এবং ইসরাইলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার ও দায়িত্ব।’

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে, ইসরাইল শিগগিরই লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। তবে ট্রাম্পের সেই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ইসরাইলের সরকার আবারও তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

কাটজ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি আগেই পরিষ্কার করে জানিয়েছেন, লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং উত্তরাঞ্চলের ইসরাইলি বাসিন্দাদের ওপর থেকে নিরাপত্তা হুমকি সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।

তিনি আরও জানান, প্রয়োজন হলে লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকেই ভবিষ্যতেও সামরিক অভিযান পরিচালনা করবে ইসরাইলি বাহিনী।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...