Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 July, 2026,
12:10 pm

লিংক কপি করা হয়েছে!

চকরিয়ায় পাহাড়ধস, প্রাণ গেল দুই চাচাতো ভাইবোনের

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে পাহাড়ধসে শিশুসহ দুই চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

বুধবার (৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মোহাম্মদ কাজলের ১৭ বছর বয়সী মেয়ে সুমি এবং তার চাচাতো ভাই মোহাম্মদ তৌসিফ (১১)। তৌসিফ আবদুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে পাহাড়ের একটি অংশ ধসে বসতঘরের ওপর পড়ে। এতে দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বরইতলী ইউনিয়নের সদস্য আবদু শুক্কুর পাহাড়ধসে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারী বৃষ্টির কারণে এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...