Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 July, 2026,
1:23 pm

লিংক কপি করা হয়েছে!

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে একটি মার্কিন এমকিউ ৯ ড্রোন ভূপাতিত করার দাবিও জানিয়েছে বাহিনীটি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই সামরিক অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে দাবি করা হয়, বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া অভিযানের সময় একটি মার্কিন এমকিউ ৯ নজরদারি ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। হামলার ঘটনা বা ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়েও ওয়াশিংটনের পক্ষ থেকে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার কাজ চলছে।

কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার সময় সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি পদক্ষেপে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সর্বশেষ হামলার বিষয়ে উভয় পক্ষের দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

সূত্র: গার্ডিয়ান

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...