Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 July, 2026,
1:08 pm

লিংক কপি করা হয়েছে!

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নাজাফে লাখো মানুষের ঢল

সংগৃহীত ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে তার মরদেহ বহনকারী কফিন নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে দ্বিতীয় দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় বিপুলসংখ্যক শোকাহত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, বুধবার খামেনির মরদেহ নাজাফ থেকে পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। সেখানে আয়োজিত শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

খামেনিকে ইরাকের শিয়া মুসলিমদের কাছে অন্যতম প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে তার প্রতি সম্মান জানিয়ে দেশটিতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকেই নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে হাজারো মানুষ জড়ো হতে শুরু করেন। শোকাহত মানুষের কান্না ও শোক প্রকাশে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী। একই অনুষ্ঠানে খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার খামেনির মরদেহ নাজাফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে নেওয়া হবে। এরপর আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

সূত্র: প্রেস টিভি

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...