Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 July, 2026,
12:29 pm

লিংক কপি করা হয়েছে!

খামেনির শেষ বিদায়ের মধ্যেই ইরানে নতুন করে মার্কিন হামলা

সংগৃহীত ছবি

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে প্রথমে ইরানের সিরিক ও কেশম এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, কেশম দ্বীপে ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সিরিক এলাকায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের মিনাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সিরিকের মাছ ধরার জেটি ও বাণিজ্যিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, মঙ্গলবার ইরান হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাব হিসেবে ইরানের বিভিন্ন অবকাঠামোয় অভিযান চালানো হচ্ছে।

সেন্টকম আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলাকে তারা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বিপজ্জনক বলে মনে করছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের জবাব দিতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে বুধবার ইরাকের নাজাফ ও পবিত্র নগরী কারবালায় আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে লাখো মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের শিয়া সম্প্রদায়ের কাছে খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হওয়ায় দেশটিতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...