Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 July, 2026,
10:56 am

লিংক কপি করা হয়েছে!

নিয়ম ভঙ্গের অভিযোগ, যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

নিয়ম ভঙ্গের অভিযোগ, যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল। দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।

ফিফার শাস্তিমূলক নথিতে তাদের বরখাস্তের তথ্য প্রকাশ পেলেও এ সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ শেষে ফিফার ম্যাচ প্রোটোকল ভঙ্গ এবং অনুমতি ছাড়া সীমাবদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনাটি ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলেও আলোচনা রয়েছে। ওই ম্যাচে লাল কার্ড দেখার পরও বালোগুন সতীর্থদের সঙ্গে মাঠে উদযাপনে অংশ নেন, যা ফিফার নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তবে ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা বা তার ম্যাচে অংশগ্রহণের কোনো সম্পর্ক নেই।

ইউএস সকার ফেডারেশন বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। তাদের দাবি, পুরো বিষয়টি ফিফার এখতিয়ারভুক্ত। অন্যদিকে ফিফাও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে কাজ করছেন এবং ২০২০ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা ফ্র্যাঙ্ক প্যানেল এর আগে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় দায়িত্ব পালন করেছেন।

এদিকে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের পরাজয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এই দুই কর্মকর্তার বরখাস্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিফার সিদ্ধান্তের স্বচ্ছতা এবং নিয়ম প্রয়োগের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ফুটবল বিশ্লেষক ও সমর্থক।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...