Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলাআওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজুলাই অভ্যুত্থান সব মানুষের অর্জন, বিচার হবে কিন্তু অবিচার নয়: প্রধানমন্ত্রীদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রীবজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকুন ৯ জেলার বাসিন্দারানতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি ছাড়াল ২.২৮ লাখ টাকাখামেনির শেষ বিদায়ে তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধ’ স্লোগানচকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটদ্বিতীয় প্রান্তিকে রেকর্ড ৪ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করল টেসলা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 July, 2026,
5:47 pm

লিংক কপি করা হয়েছে!

সৌদি ভিসায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য সুখবর

সংগৃহীত ছবি

বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করতে নতুন প্যাকেজ ভিসা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ উদ্যোগের মাধ্যমে একসঙ্গে ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিং এবং অন্যান্য ভ্রমণসেবা নেওয়া যাবে।

মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ সেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হতে পারে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ফ্লাইট, আবাসন ও ভিসার জন্য আবেদন করতে হবে না। একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই প্রয়োজনীয় সব সেবা পাওয়া যাবে। চাইলে ভ্রমণসূচির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, দর্শনীয় স্থান বা বিশেষ পর্যটন অভিজ্ঞতাও যুক্ত করা যাবে।

তবে এই সুবিধা দিতে হলে সংশ্লিষ্ট এজেন্সিকে নির্ধারিত প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।

সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে পর্যটন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বীমা কর্তৃপক্ষও যুক্ত রয়েছে।

ই ভিসা চালুর পর থেকেই সৌদি আরব পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা, স্টপওভার ট্রানজিট ভিসাসহ বিভিন্ন সুবিধা চালু করেছে। এসব পদক্ষেপের ফলে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৫ সালে সৌদি আরবে ২৯ মিলিয়নের বেশি পর্যটক ভ্রমণ করেছেন।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা দর্শনার্থীদের ভ্রমণকে আরও সহজ, স্মার্ট ও ঝামেলামুক্ত করবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের ব্যবসায়ীদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে।

সরকারের আশা, এই উদ্যোগের ফলে বিদেশি পর্যটকরা সৌদি আরবে আরও বেশি সময় অবস্থান করবেন, বিভিন্ন পর্যটন গন্তব্য ঘুরে দেখবেন এবং দেশের পর্যটন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...